শুল্ক নীতিতে বেশি ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতিই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শুল্ক নীতিতে বেশি ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতিই




নয়াদিল্লি: পাঁকে পড়েছে মার্কিন অর্থনীতি। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পাল্টা শুল্ক নীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬০টি দেশের পণ্য আমদানিতে চড়াহারে পাল্টা শুল্ক চাপিয়েছেন তিনি। আমেরিকার এই শুল্ক নীতিকে বিভ্রান্তিকর বলে সংবাদপত্রে মন্তব্য করলেন বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু। ভারতের উপর এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলেও মনে করেন তিনি। তবে তাঁর সাফ কথা, এই নীতির জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতিই। 

পাল্টা শুল্ক নীতি নামেও আপত্তি রয়েছে খ্যাতনামা এই অর্থনীতিবিদের। তাঁর মতে, বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি আমেরিকার রয়েছে, তা মেটাতেই এই অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে কৌশিক বসু বলেন, ‘ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক চাপানোর মার্কিন সিদ্ধান্ত বিভ্রান্তিকর। এতে ভারতের উপর কিছু বিরূপ প্রভাব পড়বে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকার।’ কর্নেল বিশ্ববিদ্যালয়ের কার্ল মার্কস প্রফেসর কৌশিক বসু মনে করেন, এই নীতির জেরে সবচেয়ে বিপাকে পড়বে মার্কিন ডলার। সমগ্র বিশ্ব ডলারেই বাণিজ্য করে থাকে। সেই ডলারের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়বে। 


এই অবস্থায় ভারতের করণীয় কি? প্রফেসর বসু মনে করেন, সমগ্র ইউরোপ, কানাডা এবং চীন যা করছে, ভারতেরও সেই পথ অনুসরণ করা উচিত। ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির মোকাবিলায় এই দেশগুলি নিজেদের মধ্যে বাণিজ্য বাড়িয়েছে। ভারতকেও আমেরিকাকে বাদ দিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, নতুন নতুন বাণিজ্য চুক্তি করার সময় এসেছে ভারতের। আমেরিকার শুল্ক নীতির জের ভারতে মন্দা পরিস্থিতির সৃষ্টি করবে না বলেও মনে করছেন তিনি। চীনের পথে হেঁটে ভারতও যাতে মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক না চাপায়, সেব্যাপারেও সতর্ক করেছেন অধ্যাপক বসু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন