শীঘ্রই বালুরঘাট হাসপাতালে চালু হবে স্বল্পমূল্যে রাত্রিবাস পরিষেবা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

শীঘ্রই বালুরঘাট হাসপাতালে চালু হবে স্বল্পমূল্যে রাত্রিবাস পরিষেবা

শীঘ্রই বালুরঘাট হাসপাতালে চালু হবে স্বল্পমূল্যে রাত্রিবাস পরিষেবা

বালুরঘাট: বালুরঘাট হাসপাতালে স্বল্পমূল্যে রাত্রিবাসের পরিষেবা শীঘ্রই চালু হচ্ছে। অভিজাত রেস্তরাঁর ধাঁচে ঝাঁ চকচকে পরিবেশে মিলবে অল্প টাকায় ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার। ইতিমধ্যে ভবনে যাবতীয় কাজ শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে নববর্ষের দিন অথবা তার কয়েক দিনের মধ্যে পরিষেবা চালু করা হবে। 

২০২১ সালে হাসপাতালের বর্হিবিভাগের পাশে তিনতলা এই ভবনের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করলেও দীর্ঘ চারবছর পরিষেবা চালু করতে পারেনি প্রশাসন। অবশেষে রোগীর পরিজনদের কথা মাথা রেখে দ্রুত পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, ৫০ শয্যা বিশিষ্ট ডরমেটরিতে থাকার জন্য প্রতিরাতে ৫০-৭০ টাকা ধার্য করা হতে পারে। পাশাপাশি চিকিৎসক নার্স সহ হাসপাতালের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, স্বাস্থ্য দপ্তরের তরফে আমাদের দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে একটি এজেন্সির সঙ্গে চুক্তি করেছি। খুবই সামান্য মূল্যে রোগীর আত্মীয়রা থাকা ও খাওয়ার সুবিধে পাবেন।

কুমারগঞ্জের বাসিন্দা আসিফ মণ্ডল বলেন, হোটেলে থাকতে গেলে ৪০০ টাকা খরচ করতে হয়। যদি ১০০ টাকার কমে থাকা যায় তাহলে ভালোই হয়। 

জানা গিয়েছে, প্রথম তলায় দু’টি ক্যান্টিন থাকছে। একটি এসি, একটি নন এসি। সেখানে চা, কফি থেকে এগরোল, রুটি-সব্জি থেকে অমলেট, চাউমিন-সমস্ত কিছু মিলবে। সকাল ১০ টা থেকে মিলবে ৫০ থেকে ৭০ টাকায় মাছ ভাত।  ১০০ টাকার মধ্যে থাকছে চিকেন ও মাংস ভাত। সকাল থেকে রাত পর্যন্ত খাবার পাওয়া যাবে। হাসপাতাল চত্বরে খাবার ডেলিভারিও করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন