নীতীশের পরিণতি হবে সিন্ধের মতোই! সাইনির মন্তব্যে জল্পনা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নীতীশের পরিণতি হবে সিন্ধের মতোই! সাইনির মন্তব্যে জল্পনা

নীতীশের পরিণতি হবে সিন্ধের মতোই! সাইনির মন্তব্যে জল্পনা

পাটনা: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের মতোই অবস্থা হবে নীতীশ কুমারের? চলতি বছরের শেষেই  বিহারে বিধানসভা ভোট। সেখানে এনডিএ জিতলে মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে হবে নীতীশকে? হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির মন্তব্য এমনই জল্পনা উস্কে দিয়েছে। 

গত রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে সাইনি বলেছেন,  ‘সম্রাট চৌধুরীর নেতৃত্বে আমরা (বিজেপি) বিহারে বিজয় পতাকা উত্তোলন করব।’ মঞ্চে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাটকে পাশে নিয়ে সাইনির এই মন্তব্য জোর শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে,  এনডিএ ভোটে জিতলে বিহারের মুখ্যমন্ত্রী হবেন বিজেপির সম্রাট? এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে স্বয়ং সম্রাটকে। সোমবার তিনি বলেছেন,  ‘নীতীশের নেতৃত্বেই এনডিএ ফের বিহারে ক্ষমতায় আসবে।’ একই সুর শোনা গিয়েছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের গলাতেও।  


যদিও এতে চিঁড়ে ভেজেনি। বিরোধীরা ২০২৪ সালের মহারাষ্ট্র ভোটের প্রসঙ্গ তুলে খোঁচা দিচ্ছেন। মহারাষ্ট্রে ভোটে জেতার পর উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেই মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিল বিজেপি। ডেপুটির কাছে কুর্সি হারাতে হয়েছিল শরিক শিবসেনা (সিন্ধে) নেতা সিন্ধেকে। বিরোধীদের দাবি, ভোটের আগেই  নীতীশকে কোণঠাসা করতে চাইছে বিজেপি। অস্বস্তিতে পড়ে বিষয়টিকে খাটো করে দেখাতে চেয়েছে নীতীশের দল জেডিইউ। 

দলের মুখপাত্র নীরজ কুমার বলেছেন, ‘সাইনিজি যাঁর প্রসঙ্গে এই মন্তব্য করেছেন, তিনি (সম্রাট)  নিজেও বলছেন, বিহারের ভোটে নীতীশের নেতৃত্বেই লড়াই করবে এনডিএ। অমিত শাহও একই কথা বলছেন। অন্য কারও বক্তব্যের কোনও গুরুত্ব নেই।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন