ক্রিকেটের স্বার্থে মাটন ও পিত্জা ছেড়েছে বৈভব - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ক্রিকেটের স্বার্থে মাটন ও পিত্জা ছেড়েছে বৈভব

ক্রিকেটের স্বার্থে মাটন ও পিত্জা ছেড়েছে বৈভব

জয়পুর: বয়স মাত্র ১৪। কিন্তু সেটা তার ব্যাটিং দেখে আঁচ পাওয়া যায় না। শনিবার আইপিএল আবির্ভাবে প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিয়েছে, সে লম্বা রেসের ঘোড়া। শেষ পর্যন্ত ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলা এই তরুণ তুর্কিই এখন ক্রিকেটমহলে চর্চার কেন্দ্রে। তার ভয়ডরহীন পারফরম্যান্স মন জিতেছে ক্রিকেটপ্রেমীদের। তবে বৈভবের সাফল্যের পিছনে আত্মত্যাগও কম নেই। ক্রিকেটের স্বার্থে পিত্জা বা মাটনের মতো পছন্দের খাবার পুরোপুরি ছেড়ে দিয়েছে বিস্ময় বালক।


বৈভবের কোচ মণীশ ওঝার কথায়, ‘ওর বয়স সবে ১৪ বছর। বাকিদের মতো ও পিত্জা, মাটন খুব পছন্দ করত। তাই তো গোলগাল চেহারা। কিন্তু ক্রিকেটের স্বার্থে এখন এই পদগুলি ছুঁয়েও দেখে না। ওর সংযম দেখে আমরা মুগ্ধ। বৈভবের লক্ষ্য অনেক বড়। লম্বা রেসের ঘোড়া। আরও অনেক সাফল্য অপেক্ষা করছে ওর জন্য।’ উল্লেখ্য,  আইপিএলের ঢাকে কাঠি পড়েছিল ২০০৮ সালের এপ্রিলে। তার প্রায় তিন বছর পর জন্ম বৈভব সূর্যবংশীর, ২০১১ সালের মার্চে।  শনিবার ৩৪ রানের ইনিংসে বৈভব গড়েছে একাধিক রেকর্ডও। প্রয়াস রায় বর্মণকে (১৬ বছর ১৫৭ দিন) ছাপিয়ে এখন আইপিএলের কনিষ্ঠতম ক্রিকেটার বৈভব (১৪ বছর ২৩ দিন)। ক্রোড়পতি লিগে কেরিয়ারে প্রথম বলে ছক্কা হাঁকানোও রেকর্ড। সেই সঙ্গে কনিষ্ঠতম হিসেবে ছক্কা হাঁকিয়েছে রাজস্থানের উদীয়মান তারকা ওপেনার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন