সড়ক, সেতু উন্নয়নে ১৪০০ কোটি টাকা ছাড়ল অর্থদপ্তর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সড়ক, সেতু উন্নয়নে ১৪০০ কোটি টাকা ছাড়ল অর্থদপ্তর

 



কলকাতা: সড়ক ও সেতু উন্নয়নে ১,৪০০ কোটি টাকা ছাড়ল রাজ্য অর্থদপ্তর। যা ব্যবহার করে আগামী দিনে পূর্তদপ্তর অন্তত ১৫ হাজার কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও মেরামতির তোড়জোড় শুরু করেছে বলেই সূত্রের খবর। 


নতুন অর্থবর্ষের শুরুতেই রাজ্য বাজেটে ধার্য একটি অংশের টাকা ছেড়ে দেয় রাজ্য অর্থদপ্তর। ২০২৫-২৬ আর্থিক বছর শুরু হতেই সড়ক ও সেতু উন্নয়নের জন্য টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এবার চলতি অর্থবর্ষের কাজের জন্য চিহ্নিত নয়া প্রকল্পগুলির প্রশাসনিক ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। যা হাতে এলেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে পুরোদমে কাজ শুরু করা যাবে বলেই মত প্রশাসনিক কর্তাদের। ইতিমধ্যে প্রশাসনিক ছাড়পত্র দেওয়ার নিয়ে অর্থদপ্তরে প্রয়োজনীয় পর্যালোচনা শুরু হয়েছে বলেই সূত্রের খবর।


ইতিমধ্যে প্রত্যেক জেলা ধরে ধরে রাস্তা, বাড়ি থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতির পর্যালোচনা শুরু হয়েছে নবান্নে। গত সপ্তাহতেই উত্তরবঙ্গের জেলাগুলির পর্যালোচনা বৈঠক হয়েছে। কাজের অগ্রগতির খতিয়ান নিয়েছেন দপ্তরের পদস্থ কর্তারা। 

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন রাজ্যের আধিকারিকরা। তাতেই বর্ষার আগে রাস্তা মেরামতি সংক্রান্ত কাজ সম্পূর্ণ করতে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, কিছুদিন আগেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ গিয়েছিলেন পূর্ত তথা জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। সেই বৈঠকগুলিতেও কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়ে ছিলেন বলেই সূত্রের খবর।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন