গাড়ি বিক্রির বৃদ্ধির হার কমছে, অর্থনীতি নিয়ে সরব কংগ্রেস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

গাড়ি বিক্রির বৃদ্ধির হার কমছে, অর্থনীতি নিয়ে সরব কংগ্রেস

গাড়ি বিক্রির বৃদ্ধির হার কমছে, অর্থনীতি নিয়ে সরব কংগ্রেস

 

নয়াদিল্লি: দেশের গাড়ি ক্রেতা উপরতলার মাত্র ১২ শতাংশ। মোট জনসংখ্যার ৮৮ শতাংশ গাড়ি কেনেন না। এমনকী সবথেকে সস্তা যে গাড়িগুলি, সেগুলি কেনার তালিকাতেও তারা নেই। মারুতি সুজুকির চেয়ারম্যানের এহেন সাক্ষাৎকারের পর দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। মারুতির চেয়ারম্যান আর সি ভার্গব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, গাড়ি বিক্রির বৃদ্ধির হার বাড়ার স্বপ্ন ভারত দেখবে কীভাবে? যেখানে ৮৮ শতাংশ মানুষই গাড়ি কিনতে পারে না। ১০ লক্ষ টাকার বেশি দামের গাড়ির কথা ছেড়ে দেওয়া হোক। এমনকী আরও সস্তার গাড়ির বিক্রিও কমছে। কারণ মানুষের ক্রয়ক্ষমতা দ্রুত কমে যাচ্ছে। তিনি বলেছেন, প্রতি বছর গাড়ি বিক্রির বৃদ্ধি-হার কমছে। চলতি আর্থিক বছরের শেষে দেখা যাবে গাড়ি বিক্রির বৃদ্ধির হার কমতে কমতে এক শতাংশে দাঁড়িয়েছে। ভার্গবের এই তথ্যকে হাতিয়ার করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, গাড়ি শিল্পের এই ভয়ঙ্কর মন্দার মূল কারণ কী? কারণ, আয় কমে গিয়েছে। বহু শিল্প সংস্থা চলছে লোকসানে। মারুতি সুজুকি চেয়ার‌ম্যানের এই মন্তব্য তাই অর্থনীতির পক্ষে উদ্বেগজনক। বিগত আর্থিক বছরে সার্বিক যাত্রী গাড়ি বিক্রির বৃদ্ধির হার ছিল মাত্র ২ শতাংশ।  ছোট গাড়ি বিক্রি ৯ শতাংশ কমে গিয়েছে। অর্থাৎ মধ্যবিত্ত গাড়ি কিনতে পারছে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন