স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন সিভিক ভলান্টিয়ার স্বামী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন সিভিক ভলান্টিয়ার স্বামী

স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন সিভিক ভলান্টিয়ার স্বামী

রানাঘাট: এ-যেন এক অন্য প্রেমের নজির। হতেই পারে তিনি স্ত্রীকে ভালোবাসেন প্রাণের চেয়েও বেশি। কিন্তু স্ত্রী যে মন দিয়েছেন অন্য কাউকে! নাহ, আর বাধা হতে চাননি। বরং নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন পেশায় সিভিক ভলান্টিয়ার স্বামী।

 আপাতত নিজের দুই সন্তানকে ছেড়ে সাত পাকে বাঁধা পড়ে নতুন সম্পর্কে পথ চলা শুরু করলেন তাঁর স্ত্রী। ঘটনাটি ধানতলা থানার আড়ংঘাটা সালুয়া গেট এলাকায়। ওখানকার বাসিন্দা হিরন্ময় সমাদ্দার পেশায় সিভিক ভলান্টিয়ার। প্রায় ১২ বছর আগে দেখাশোনা করে তাঁর বিয়ে হয়েছিল। আইনি রেজিস্ট্রি নয়, সামাজিক মতেই বিয়ে হয়েছিল দু’জনের। পরবর্তীতে তাঁদের এক ছেলে এক মেয়ে হয়। সম্প্রতি হিরন্ময়বাবু জানতে পারেন স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তিনি স্ত্রীকে ভালোবাসলেও স্ত্রীর প্রেমে বাধা হতে চাননি। তাই আড়ংঘাটার একটি কালীমন্দিরে নিজে উপস্থিত থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন। তবে বিয়ের আগে প্রাক্তন স্বামীকে মুচলেকা দেন স্ত্রী, ‘স্বেচ্ছায় আমি এই বিয়ে করলাম। আপাতত দুই সন্তান আগের স্বামীর কাছেই থাকবে। পরে আইন মেনে সন্তানদের দায়িত্ব আমি নিতে পারি।’ 

এনিয়ে বলতে গিয়ে বেশ কিছুক্ষণ স্মৃতি হাতড়ালেন হিরন্ময়। তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি বিষয়টি জানতে পারি। তার প্রমাণও পাই। স্ত্রীকে বিষয়টি বললে স্পষ্ট জানিয়ে দেয় সে ওই যুবককে ভালোবাসে। তাই অনেক ভেবে আমি আর তাদের সম্পর্কে বাধা হতে চায়নি। ভালোবাসা মানে তো কাউকে জোর করে আটকে রাখা নয়, বরং সে যাতে ভালো থাকে সেটাই করা উচিত। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। বর্তমানে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ, বধূনির্যাতন সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম হামেশাই হচ্ছে। এই পরিস্থিতিতে স্ত্রীকে তার প্রেমিকের  সঙ্গে বিয়ে দিয়ে নজির গড়লেন স্বামী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন