২০ মে ধর্মঘটের দিন শামিল ব্যাঙ্ক কর্মীরাও - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

২০ মে ধর্মঘটের দিন শামিল ব্যাঙ্ক কর্মীরাও

২০ মে ধর্মঘটের দিন শামিল ব্যাঙ্ক কর্মীরাও

কলকাতা: কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে ২০ মে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি ট্রেড ইউনিয়ন। ওই ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের একাধিক সংগঠন। এর ফলে ওইদিন এরাজ্যে ব্যাঙ্কও বন্ধ থাকবে। ব্যাহত হওয়ার কথা এটিএম পরিষেবাও। এই বিষয়ে, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরাও ওইদিন ধর্মঘটে যাব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন