কিশোরীকে গণধর্ষণ, কড়া ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

কিশোরীকে গণধর্ষণ, কড়া ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




বারাণসী: দিনকয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে। ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ ধরে ২৩ জন তাকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার বারাণসীতে পা রেখেই বিষয়টি নিয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে জনসভা থেকে বিরোধীদেরও একহাত নিয়েছেন মোদি। 

তাঁর কথায়, ‘আমাদের মূলমন্ত্র হল সবকা সাথ, সবকা বিকাশ। আর কিছু ক্ষমতালোভীদের লক্ষ্য হল পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ।’ পুলিস সূত্রে খবর, এদিন তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে ২৩ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। এদিন সকালে বারাণসীতে পৌঁছানোর পরই গণধর্ষণের ঘটনা নিয়ে তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য চান প্রধানমন্ত্রী। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বারাণসীর পুলিস কমিশনার, ডিভিশনাল কমিশনার ও জেলাশাসকের সঙ্গে কথা বলেন। সব শোনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেই বিষয়টি নিশ্চিত করতেও পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।


এদিন বারাণসীতে ৩ হাজার ৮৮০ কোটি টাকার ৪৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ফের পরিবারবাদ নিয়ে বিরোধীদের আক্রমণ শানান। নাম না করেই রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতাদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখেই নিরন্তর কাজ করে চলেছে বর্তমান বিজেপি সরকার। দেশ সেবায় চিরকাল আমাদের মূলমন্ত্র - সবকা সাথ, সবকা বিকাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন