জরিমানা হল অক্ষর প্যাটেলের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

জরিমানা হল অক্ষর প্যাটেলের

জরিমানা হল অক্ষর প্যাটেলের

নয়াদিল্লি: এবার জরিমানার তালিকায় নাম উঠল অক্ষর প্যাটেলের। চলতি আইপিএলে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে স্লো ওভার রেটের জন্য এই শাস্তি পেলেন তিনি। রবিবার ঘরের মাঠে  মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারে দিল্লি ক্যাপিট্যালস। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তাই অধিনায়ক অক্ষরকে ১২ লক্ষ টাকা জরিমানা করেন ম্যাচ রেফারি। এবারের আসরে এই প্রথম শাস্তির কবলে পড়ল দিল্লি। সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, আইপিএলের আচরণ বিধির ২.২২ নম্বর ধারা অমান্য করেছে দিল্লি। তাই শাস্তি পেতে হয়েছে অধিনায়ককে। উল্লেখ্য, এর আগে রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ এবং রজত পাতিদার জরিমানা দিয়েছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন