প্রথম জিন ম্যাপিংয়ে প্রমাণ মিলল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের, ১০ হাজার নমুনা বিশ্লেষণের কারিগর বাঙালিও - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

প্রথম জিন ম্যাপিংয়ে প্রমাণ মিলল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের, ১০ হাজার নমুনা বিশ্লেষণের কারিগর বাঙালিও

 


কলকাতা: জিনচর্চায় ইতিহাস গড়লেন ভারতীয় বিজ্ঞানীরা। ইউরোপিয়ান-আমেরিকান গবেষণা নির্ভর তথ্য নয়, দেশের মানুষকে নিয়ে একেবারে বিশুদ্ধ, খাঁটি সর্বভারতীয় জিন গবেষণা করলেন ভারতীয় ২০০ বিজ্ঞানী-গবেষকের দল। ভারতবর্ষের জেনেটিক্সের ইতিহাসে দেশবাসীকে নিয়ে সর্ববৃহৎ জেনেটিক ম্যাপ তৈরি করলেন তাঁরা। পাঁচবছর ধরে চলা এই যুগান্তকারী গবেষণায় অংশ নিল দেশের একাধিক আইআইটি সহ ২০টি প্রথম সারির বিজ্ঞান ও মেডিক্যাল প্রতিষ্ঠান।

আরও গর্বের বিষয় হল, কল্যাণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি) সহ যে চারটি প্রধান প্রতিষ্ঠান এই ঐতিহাসিক কাজে নেতৃত্ব দিল, তার প্রধান বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন বাঙালিরাও। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান পত্রিকা নেচার জেনেটিক্সে মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই গবেষণা। বর্তমানকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতবর্ষের ৮৩টি জনগোষ্ঠীর ১০ হাজার মানুষের ঩বিস্তারিত জিন বৈশিষ্ট্য তাঁরা এই গবেষণা থেকে জানতে পেরেছেন। এখনও পর্যন্ত ভারতীয় জেনেটিক্স চর্চায় এভাবেই তৈরি হল সর্ববৃহৎ ডেটা ব্যাঙ্ক। ভবিষ্যতে যাঁরা ভারতবর্ষের মানুষের জিনচর্চা করবেন, তাঁদের কাছে এটি হয়ে উঠতে পারে ‘ভারতীয় জিনের অভিধান’। 


জেনেটিক্সের নতুন ইতিহাস তৈরি করা এই বিশাল গবেষণার অন্যতম প্রধান বিজ্ঞানী কল্যাণীর এনআইবিএমজি’র জেনেটিক্সের অধ্যাপক ডঃ অনলাভ বসু বলেন, ‘এই গবেষণা থেকে আমরা আমাদের সুবিশাল দেশের মানুষের বৈচিত্র্যে ভরা জেনেটিক বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হয়েছি। এও জানতে-বুঝতে পেরেছি, শুধু প্রচুর জনসংখ্যার বা আর্থ-সামাজিক চিন্তাভাবনার জনগোষ্ঠী মানেই ভারত নয়। বরং অনেক কম জনসংখ্যার জনগোষ্ঠী ও আদিবাসীদের সুনির্দিষ্ট, প্রাচীন, বৈচিত্র্যে ভরা খাঁটি জেনেটিক মেকআপ রয়েছে। সব নিয়েই আমাদের দেশ।’ 


বিজ্ঞানীরা জানিয়েছেন, যত দিন যাচ্ছে চিকিৎসা জিননির্ভর হয়ে উঠছে। এই গবেষণা পার্সোনালাইজড মেডিসিন চর্চায় ক্ষেত্রে প্রধান অবলম্বন হয়ে উঠতে পারে। কোন এলাকার ভারতবাসী কী ধরনের রোগভোগে কাহিল, কাদের ক্ষেত্রে একই ধরনের সমস্যা হচ্ছে, কাদের কী ধরনের ওষুধ প্রয়োগ করা যেতে পারে এমন হাজার একটা বিষয় জানা যেতে পারে এই গবেষণা থেকে। বিজ্ঞানী-গবেষক দলের অন্যতম সদস্য এনআইবিএমজি’র গবেষক ডঃ চন্দ্রিকা ভট্টাচার্য বলেন, পরের ধাপে আমরা এই ১০ হাজার মানুষের জেনেটিক মেক আপ, মিল-অমিল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করব।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন