অনুদানে হার্ভার্ডের তহবিল ভরিয়ে দিচ্ছেন প্রাক্তনীরাই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

অনুদানে হার্ভার্ডের তহবিল ভরিয়ে দিচ্ছেন প্রাক্তনীরাই

অনুদানে হার্ভার্ডের তহবিল ভরিয়ে দিচ্ছেন প্রাক্তনীরাই

ওয়াশিংটন: দিনকয়েক আগের কথা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর নেমে এসেছিল ট্রাম্প প্রশাসনের বিধিনিষেধের খাঁড়া। তাতে অবশ্য দমানো যায়নি বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়কে। মার্কিন প্রশাসনের রক্তচক্ষু উড়িয়ে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন এম গার্বের সাফ জানান, ডোনাল্ড ট্রাম্পের দাবি মেনে নতি স্বীকার করবে না আইভি লিগের এই শিক্ষা প্রতিষ্ঠান। এর পরেই প্রাক্তনীদের কাছে অনুদান চেয়ে আবেদন করেন তিনি। আর ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল পুরো ছবিটা। হার্ভার্ডের প্রেসিডেন্টের আবেদনে সাড়া দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াতে প্রাক্তনীদের পাশাপাশি এগিয়ে এলেন বহু মানুষও। অনলাইনে গড়ে প্রতি ঘণ্টায় ৮৮টি অনুদান আসছে। গত বছরের এপ্রিল মাসের তুলনায় যা ৪০ গুণ বেশি। হার্ভার্ড ক্রিমসনের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ৪ হাজারেরও বেশি অনুদান থেকে বিশ্ববিদ্যালয় তহবিলে জমা পড়েছে প্রায় ১১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার। উল্লেখ্য, গত সোমবার ট্রাম্পের নিষেধাজ্ঞার পরে মাত্র ৪ ঘণ্টার মধ্যে ১ হাজারেরও বেশি অনুদান জমা পড়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন