আরশাদ নাদিম বিতর্কে বিরক্ত নীরজ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

আরশাদ নাদিম বিতর্কে বিরক্ত নীরজ

আরশাদ নাদিম বিতর্কে বিরক্ত নীরজ

নয়াদিল্লি: ২৪ মে বেঙ্গালুরুতে বসবে নীরজ চোপড়া ক্লাসিকের উদ্বোধনী আসর। তাতে পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানোয় সমালোচনার মুখে পড়েছেন নীরজ চোপড়া। এই ঘটনায় বিরক্ত ওলিম্পিকসে জোড়া পদকজয়ী। সোশ্যাল মিডিয়ায় ২৭ বছর বয়সি তারকা বলেছেন, ‘আর্শাদকে আমি যে আমন্ত্রণ পাঠিয়েছি, তা ছিল একজন অ্যাথলিটকে আর একজন অ্যাথলিটের সৌজন্য বার্তা। এর কমও নয়, বেশিও নয়। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল, ভারত ও বিশ্বের সেরা অ্যাথলিটদের একমঞ্চে লড়াইয়ের সুযোগ করে দেওয়া। তাছাড়া সমস্ত প্রতিযোগীর কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে সোমবার, অর্থাৎ পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের আগে।’
নীরজ আরও বলেছেন, ‘গত ৪৮ ঘণ্টায় যা হয়েছে, তার পর এই আসরে আর্শাদের অংশগ্রহণের সম্ভাবনা নেই। আমার দেশ ও দেশের স্বার্থই সবার আগে। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি। পুরো জাতির মতো আমিও ব্যথিত। একই সঙ্গে ক্ষুব্ধও। আমার বিশ্বাস, বর্বরোচিত হামলার যোগ্য জবাব দেবে দেশ।’ তবে নাদিমকে আমন্ত্রণ জানানোয় যেভাবে তাঁর পরিবারকে লক্ষ্য করে তোপ দাগা হচ্ছে, তা মানতে পারছেন না নীরজ। তাঁর কথায়, ‘বছরখানেক আগে আমার মা আরশাদকে নিয়ে একটা মন্তব্য করেছিল। তখন সবাই প্রশংসা করেছিলেন। কিন্তু এখন তাঁরাই টার্গেট করছেন মাকে। প্রশ্নের মুখে আমিও। ভুলভাল গল্প ছড়ানো হচ্ছে। তার প্রেক্ষিতে আমাকে ও আমার পরিবারকে যে আজ এভাবে জবাব দিতে হচ্ছে, এটাই দুঃখজনক। এসব একদম কাম্য নয়। গুরুত্বও দিতে চাই না। বরং আরও পরিশ্রম করায় মন দিচ্ছি। বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করাই একমাত্র লক্ষ্য।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন