বুমরাহর অফ ফর্ম চিন্তায় রাখছে মুম্বইকে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বুমরাহর অফ ফর্ম চিন্তায় রাখছে মুম্বইকে

বুমরাহর অফ ফর্ম চিন্তায় রাখছে মুম্বইকে

মুম্বই: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নাটকীয় জয়ে পালে কিছুটা হাওয়া পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ঘরের মাঠে নামছে হার্দিক পান্ডিয়ার দল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম চারের দৌড়ে টিকে থাকার জন্য জয়ের ধারা বজায় রাখা জরুরি। ছয় ম্যাচের চারটিতেই হেরেছে মুম্বই। প্যাট কামিন্সরাও একই বিন্দুতে দাঁড়িয়ে। কমলা জার্সিধারীরা ছয় ম্যাচে দুটোর বেশি জিততে পারেনি। সুতরাং জেতার তাগিদ তাদেরও কম নেই।

ওয়াংখেড়েতে এই ম্যাচে মুম্বই শিবিরের প্রধান উদ্বেগ যশপ্রীত বুমরাহকে নিয়ে। দিল্লি ম্যাচে করুণ নায়ারের হাতে বেধড়ক মার খেয়েছেন তারকা পেসার। ওই ম্যাচে ৪ ওভারে ৪৪ রান দেন বুমবুম। ৩১ বছর বয়সির কাছে সানরাইজার্স ম্যাচ তাই কঠিন পরীক্ষার। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈষান কিশান, হেনরিখ ক্লাসেনরা যে কোনও আক্রমণকে চুরমার করার ক্ষমতা ধরেন। শুরুতে তাদের ইনিংসে ধাক্কা দেওয়ার জন্য বুমরাহর দিকেই তাকিয়ে মুম্বই শিবির। অথচ চোট সারিয়ে ফেরার পর এখনও পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। অবশ্য একবার ছন্দ পেয়ে গেলে তাঁকে আটকানো মুশকিল। বাণিজ্যনগরীর দলটির চিন্তা বাড়ছে রোহিত শর্মাকে নিয়েও। হিটম্যান একেবারেই ফর্মে নেই। পাঁচ ইনিংসে ১১.২০ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ৫৬। তবে স্বস্তির হল, হায়দরাবাদ দলে কোনও বাঁ-হাতি পেসার নেই। সম্প্রতি বাঁ-হাতি পেসারের বলেই বারবার সমস্যায় পড়েছেন রোহিত। পাশাপাশি ধারাবাহিকতার অভাব ধরা পড়ছে সূর্যকুমার যাদবের খেলায়। পাঁচবারের চ্যাম্পিয়নদের ব্যাটিং একেবারেই জমাট দেখাচ্ছে না সেজন্যই।

প্রতিযোগিতার মাঝপথে একই দশা হায়দরাবাদেরও। বিস্ফোরক ব্যাটিংই তাদের শক্তি। কিন্তু ধারাবাহিকতার অভাব প্রকট। ক্রমাগত ব্যর্থতা কাটিয়ে অভিষেকের ৫৫ বলে ১৪১ অবশ্য স্বস্তি আনছে শিবিরে। ওয়াংখেড়েতে শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন