পর্যটকদের ঘিরে ধরে গুলি জঙ্গিদের, পহেলগাঁওয়ের ভিডিও প্রকাশ্যে এল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

পর্যটকদের ঘিরে ধরে গুলি জঙ্গিদের, পহেলগাঁওয়ের ভিডিও প্রকাশ্যে এল

পর্যটকদের ঘিরে ধরে গুলি জঙ্গিদের, পহেলগাঁওয়ের ভিডিও প্রকাশ্যে এল

নয়াদিল্লি: নিসর্গের সৌন্দর্য গ্রাস করেছে পর্যটকদের। কেউ বা ছবি তুলতে মত্ত। কেউ আবার সন্তানদের সঙ্গে খেলে চলেছেন। জিপলাইনে থাকা পর্যটকরা প্রোটেকটিভ হেলমেট পরে রয়েছেন। এমনই সময়ই বৈসরণের সুবজ গালিচায় হাজির বন্দুকধারী জঙ্গিরা। গুলির আওয়াজ আর আর্তনাদে বদলে গেল আনন্দের পরিবেশ। মঙ্গলবারের সেই হাড়হিম করা ঘটনার শুরুর মুহূর্ত ধরা পড়েছে এক পর্যটকের ক্যামেরায়। তাই প্রকাশ করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। বহু দূর থেকে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পর্যটকদের ঘিরে ফেলেছে জঙ্গিরা। শোনা যাচ্ছে গুলির শব্দ। একই সঙ্গে ভেসে আসছে পর্যটকদের কান্না। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন