নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু? ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা তেমনই। শোনা যাচ্ছে, ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রযোজক হিসেবে জার্নি শুরু করতে চলেছেন নায়িকা। আগামী মাসে মুক্তি পাবে সামান্থা প্রযোজিত প্রথম সিনেমা ‘শুভম’। সদ্য ছবির মঙ্গল কামনায় তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁর সঙ্গী ছিলেন পরিচালক। রাজ ও ডিকে জুটি একাধিক সিরিজ ও সিনেমা উপহার দিয়েছে সিনেপ্রেমীদের। সেই জুটির পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’তে কাজ করেছিলেন সামান্থা। শোনা যাচ্ছে, ‘সিটাডেল’-এর সেটেই সহ পরিচালক রাজের সঙ্গে সামান্থার বন্ধুত্ব গড়ে ওঠে। তার আগে অবশ্য ‘ফ্যামিলি ম্যান’ সিরিজেও দেখা গিয়েছিল সামান্থাকে। এ বছর এই সিরিজের তৃতীয় সিজন মুক্তি পাবে। তার আগে সামান্থা নিজের প্রেমজীবন প্রকাশ্যে আনেন কি না, তার অপেক্ষায় অনুরাগীরা। এর আগে নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়িয়েছিলেন সামান্থা। বিচ্ছেদের পর গত বছর নাগা অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন