পরিবেশরক্ষার বার্তা দিতে ১৮৮ দিন সাইকেলে, ঘুরলেন ১০ রাজ্য - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

পরিবেশরক্ষার বার্তা দিতে ১৮৮ দিন সাইকেলে, ঘুরলেন ১০ রাজ্য

পরিবেশরক্ষার বার্তা দিতে ১৮৮ দিন সাইকেলে, ঘুরলেন ১০ রাজ্য

কল্যাণী: পরিবেশরক্ষার বার্তা দিতে ভারতের ১০টি রাজ্যে সাইকেল নিয়ে ঘুরলেন কল্যাণীর কৌশিক দাস। ১৮৮ দিন ধরে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন। এবার ফিরলেন বাড়ি। কল্যাণীর কংগ্রেস রোডে থাকেন তিনি। সাইকেল মেরামতের কাজ করেন। কৌশিকবাবুর বয়স ২৮ বছর। তাঁর সাইকেলে লেখা পরিবেশ সচেতনতার বার্তা। পাশাপাশি ধর্ষণ রোধে সচতেনতার বার্তাও লেখা। ওড়িশা, বিহার, কেরালা, মহারাষ্ট্র, গুজরাত, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে সাইকেল নিয়ে ঘুরেছেন। কখনও রাত কাটিয়েছেন কোনও পেট্রল পাম্পে। কখনও ক্যাম্পে আশ্রয় দিয়েছে বিএসএফ। কোনও রাত বিধায়কের বাড়ি থেকেছেন। সাধারণ মানুষের বাড়িও হয়েছে আশ্রয়। সাইকেলের ক্যারিয়ারে ছোট সংসার সাজিয়ে বেরিয়েছিলেন। ছিল টেন্ট, কম্বল থেকে জলের পাত্র, সাইকেল সারানোর সরঞ্জাম, জামা-কাপড় ইত্যাদি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস করে সাইকেল সারানোর কাজ শুরু করেন কৌশিক। পাশাপাশি নেশা পরিবেশরক্ষা। সাইকেল চালানোর শখ ছোটবেলা থেকে। এর আগেও মেঘালয় ও বিভিন্ন জায়গায় সাইকেল চালিয়ে গিয়েছিলেন। এবারের কর্মসূচি ছিল সবথেকে বড়। কৌশিকবাবু বলেন, ‘সরকারি সাহায্য পেলে তিনি পরিবেশরক্ষার বার্তা ছড়িয়ে দিতে আরও বেশি দূরত্ব অতিক্রম করবেন।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন