মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়নি, বছর নষ্ট শেওড়াফুলির ছাত্রের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়নি, বছর নষ্ট শেওড়াফুলির ছাত্রের

 মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়নি, বছর নষ্ট শেওড়াফুলির ছাত্রের

চুঁচুড়া: শেওড়াফুলির এক ছাত্রের মাধ্যমিকের রেজিস্ট্রেশন না হওয়ার জেরে জোর বিতর্ক শুরু হয়েছে। ওই ছাত্রের পরিবারের দাবি, স্কুলের গাফিলতিতেই রেজিস্ট্রেশন হয়নি। অন্যদিকে, স্কুলের দাবি, রেজিস্ট্রেশন অনলাইনে হয়। ওই ছাত্র সংশ্লিষ্ট দিনে স্কুলে অনুপস্থিত থাকার কারণেই সমস্যা হয়েছে। দোষারোপের পালা চলতে থাকলেও আসল কথা হল, একটি বছর নষ্ট  হবে ওই ছাত্রের। মাধ্যমিক পরীক্ষার জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে তাকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাত্রটি শেওড়াফুলির একটি স্কুলে পড়ে। সম্প্রতি ক্লাসের সব ছাত্রের রেজিস্ট্রেশন নম্বর এলেও তার আসেনি। পরে খোঁজখবর করতে গিয়ে দেখা যায়, ছাত্রের রেজিস্ট্রেশন করানো হয়নি। প্রসঙ্গত, নবম শ্রেণিতে থাকার সময়ই মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফর্ম জমা করা হয়। ঘটনাচক্রে, অতীতে একবার নবমের পরীক্ষায় ওই ছাত্র পাশ করেনি। এবারও নবমের পরীক্ষায় তার রেজাল্ট খারাপ হয়েছে। পরে বিশেষভাবে তাকে দশমে উত্তীর্ণ করে দেওয়া হয়। ওয়াকিবহাল মহলের দাবি, ওই সংক্রান্ত জটিলতার কারণেই হয়তো রেজিস্ট্রেশনে ত্রুটি থেকে গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক অবশ্য বলেন, যা‌ই হয়ে থাক, আমাদের তরফে কোনও গাফিলতি ছিল না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন