রাজস্থানকে হারিয়ে শীর্ষে উঠল গুজরাত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

রাজস্থানকে হারিয়ে শীর্ষে উঠল গুজরাত




আমেদাবাদ: ঘরের মাঠে দুরন্ত জয়। তার সুবাদেই পয়েন্ট তালিকায় শীর্ষ উঠে এল গুজরাত টাইটান্স। বুধবার মোতেরায় রাজস্থান রয়্যালসকে ৫৮ রানে হারালেন শুভমান গিলরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে গুজরাতের সংগ্রহ ২১৭। ৫৩ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেললেন সাই সুদর্শন। জবাবে ১৯.২ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। অধিনায়ক সঞ্জু স্যামসন ৪১ ও শিমরন হেটমায়ার ৫২ রান করলেও, বাকিরা ভরসা জোগাতে ব্যর্থ। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা তিনটি, রশিদ খান ও সাই কিশোর দু’টি  করে উইকেট নেন। গুজরাতের সংগ্রহ ৫ ম্যাচে ৮ পয়েন্ট। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রইল রাজস্থান।


চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন সুদর্শন। এদিনের ইনিংসের পর সর্বাধিক রানসংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি (২৭৩)। বাঁ-হাতি ওপেনারের সামনে শুধু লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান (২৮৮)। এদিন জোফ্রা আর্চারের বিষাক্ত ডেলিভারিতে গিলের (২) স্টাম্প ছিটকে যাওয়ার পর সুদর্শনই ভরসা দিলেন ইনিংসে। দ্বিতীয় উইকেটে জস বাটলারের সঙ্গে ৮০ রান যোগ করেন সুদর্শন। বাটলার করেন ৩৬। চারে নেমে ২০ বলে ঝোড়ো ৩৬ আসে শাহরুখ খানের ব্যাটে। রাহুল তেওয়াটিয়া ১২ বলে ২৪ রানে নট আউট থাকেন। রাজস্থানের হয়ে বল হাতে সফল তুষার দেশপাণ্ডে (২-৫৩) থিকশানা (২-৫৪)।


২১৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের শুরুটা ভালো হয়নি। ওপেনার যশস্বী জয়সওয়াল (৬) ও তিনে নামা নীতীশ রানা (১) ফেরেন দলীয় ১২ রানে। শুরুটা ভালো করেও বড় রান তুলতে ব্যর্থ রিয়ান পরাগ (২৬)। পাঁচ নম্বরে নমা ধ্রুব জুরেলও রান পাননি (৫)। একটা সময় মনে হয়েছিল, সহজ জয় পাবে গুজরাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন