সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি
বাঁধছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। একতা কাপুরের প্রযোজনায় একটি পৌরাণিক
থ্রিলারে কাজ করছেন সিদ্ধার্থ। তা জানা গিয়েছিল আগেই। সে ছবি পরিচালনার
দায়িত্বে রয়েছেন দীপক মিশ্র। ইতিমধ্যে ‘ভিভান’ নামক সেই ছবির আনুষ্ঠানিক
ঘোষণা হয়েছে। সূত্রের খবর, এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে থাকছেন তামান্না।
ইতিমধ্যে ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। কয়েকদিন আগেই জানা গিয়েছে,
মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার রাকেশ মারিয়ার বায়োপিকে জন আব্রাহামের
বিপরীতে অভিনয় করবেন তামান্না। পাশাপাশি ‘নো এন্ট্রি ২’ ছবিতেও তাঁকে দেখা
যাবে। তবে
শুধু তামান্না নন। সিদ্ধার্থও দিলেন সুখবর। তিনি ও তাঁর
স্ত্রী তথা নায়িকা অভিনেত্রী কিয়ারা আদবানি সদ্য একটি নতুন গাড়ি কিনেছেন।
শোনা যাচ্ছে, তার খরচ পড়েছে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা। মুম্বইয়ের রাস্তায়
এই নতুন গাড়িতে দেখা গিয়েছে দম্পতিকে। তবে এই গাড়িটি তাঁরা নাকি উপহারও
পেতে পারেন! এই বহুমূল্য উপহার কে দিতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন