কলকাতা: আমজনতার জন্য বড় ধাক্কা। কলকাতা-সহ সারা দেশে আচমকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। একলাফে ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে গৃহাস্থালীর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এরফলে মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্তের।
গত কয়েক মাস ধরে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামে স্থিতিবস্থা বজায় ছিল। কিন্তু নতুন অর্থ বছরের শুরুতেই হঠাৎ করেই দাম বৃদ্ধি করল মোদি সরকার। নতুন দাম বৃদ্ধির ফলে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা থেকে বেড়ে হল ৮৭৯ টাকা। দিল্লিতে নতুন দাম হল ৮৫৩ টাকা, মুম্বইতে দাম বেড়ে হল ৮৫২ টাকা। অন্যদিকে, উজ্জ্বলা যোজনার আওতাতেও বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম। গ্যাস বুকিং করতে উজ্জ্বলা উপভোক্তাদের খরচ ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা।
তবে শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নয়। একইসঙ্গে, পেট্রল-ডিজেলেও লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে এক্সাইজ ডিউটি। এরফলে কেন্দ্রের রাজস্ব বাড়বে বটে, তবে চাপ পড়বে আমজনতার পকেটে। যদিও এক্সাইজ ডিউটি বৃদ্ধির ফলে খুচরো বাজারে পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
Home
Bengal
Business
Headlines
LatestNews
National
বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় নতুন রেট কত?
বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় নতুন রেট কত?
Tags
# Bengal
# Business
# Headlines
# LatestNews
# National
About aajbikel
National
লেবেলসমূহ:
Bengal,
Business,
Headlines,
LatestNews,
National
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন