পহেলগাঁও হামলায় হামাস যোগ, দাবি করলেন ইজরায়েলি রাষ্ট্রদূত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

পহেলগাঁও হামলায় হামাস যোগ, দাবি করলেন ইজরায়েলি রাষ্ট্রদূত

পহেলগাঁও হামলায় হামাস যোগ, দাবি করলেন ইজরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে প্যালেস্তাইনের হামাস গোষ্ঠীর যোগ রয়েছে? ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজারের মন্তব্যে এমনই তত্ত্ব উঠে এসেছে। কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে জঙ্গি হানার কড়া নিন্দা করে আজার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে এক সঙ্গীত উৎসবের সময় হামলা চালিয়েছিল হামাস। তাতে বহু সাধারণ মানুষের প্রাণ গিয়েছিল। ঠিক সেইভাবেই সময় বেছে পর্যটকে ভরা বৈসরণ উপত্যকায় হামলা চালিয়েছে জঙ্গিরা। কোন সময়ে হামলা চালালে সবচেয়ে বেশি মানুষকে খুন করা সম্ভব, এই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট হামাসই জয়েশকে দিয়েছিল বলে দাবি আজারের। 


তিনি বলেন, সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) গিয়ে জয়েশ-ই-মহম্মদ জঙ্গিদের সঙ্গে দেখা করে হামাস প্রতিনিধিরা। তারপরই পহেলগাঁওয়ে এহেন হত্যালীলা। এর সঙ্গে বছর দুয়েক আগে ইজরায়েলে হামাস আক্রমণ ও পহেলগাঁওয়ের হত্যালীলাকে একই ষড়যন্ত্রের এপিঠ-ওপিঠ বলে মনে করছেন আজার। 
শুধু তাই নয়, পহেলগাঁওয়ের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পদক্ষেপ নিয়েছেন তারও প্রশংসা করেন ইজরায়েলি রাষ্ট্রদূত। তিনি বলেন, ঘটনার প্রতিবাদে গোটা দেশ এখন জবাব দিতে মরিয়া। এই অবস্থায় ভারতবাসীকে প্রধানমন্ত্রী মোদি যেভাবে আশ্বস্ত করেছেন এবং  সন্ত্রাসবাদীদের উপর চরম আঘাত হানার বার্তা দিয়েছেন, তা বর্তমান পরিস্থিতিতে অবশ্যই দরকার ছিল। 
নাম না করে আজার পাকিস্তানকেও তুলোধোনা করেন। তিনি বলেন, বহু দেশই টাকা, অস্ত্র এমনকী ইন্টেলিজেন্স সরবরাহ করে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে। জঙ্গিদের মদত খুব বড় অপরাধ। তাই এবার জবাব দিতেই হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন