নয়াদিল্লি: পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার ঘটনার পর দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে। সন্ত্রাসবাদে মদত নিয়ে ভারতের তোপের মুখে পড়েছে পাকিস্তান। নিরীহ নাগরিকদের উপর হামলার উপযুক্ত জবাব দেওয়ার বার্তা দিয়েছে দিল্লি। এর পর থেকেই আতঙ্কে ঘুম ছুটেছে ইসলামাবাদের। ভারত হামলা চালাবে বলেই ধরে নিয়েছে তারা। সেই আশঙ্কার কথাই উঠে এল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফের কণ্ঠে। সোমবার তাঁর দাবি, ভারতের সামরিক হামলা অনিবার্য হয়ে উঠেছে। তিনি বলেছেন,‘ আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করছি। কারণ এটি এমন একটা বিষয়, যা অনিবার্য। কাজেই এই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত তো নিতেই হবে। সেই অনুসারেই ওই সব সিদ্ধান্ত।’ সংবাদসংস্থাকে তিনি আরও বলেছেন, ভারতের সম্ভাব্য আক্রমণের বিষয়টি পাক সামরিক বাহিনীকে জানানো হয়েছে। বলেছেন, পাকিস্তানি বাহিনী হাই অ্যালার্টে রয়েছে। শাহবাজ সরকারের এই মন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র অস্তিত্ত্ব সঙ্কটের মুখে পড়লেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন