পহেলগাঁওতে হামলার পিছনে সেনাপ্রধান মুনির, দাবি পাক সাংবাদিকের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

পহেলগাঁওতে হামলার পিছনে সেনাপ্রধান মুনির, দাবি পাক সাংবাদিকের


পহেলগাঁওতে হামলার পিছনে সেনাপ্রধান মুনির, দাবি পাক সাংবাদিকের

ইসলামাবাদ: পহেলগাঁওতে জঙ্গি হামলার পিছনে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ থেকে নজর ঘোরাতেই এই হামলার ছক কষেছিলেন সেনাপ্রধান। শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানের এক প্রবীণ সাংবাদিক আদিল রাজা। তিনি বলেন, মুনিরের এই হামলার ছকের কথা জানতেন গোয়েন্দারা। তাঁরাই ‘অফ দ্য রেকর্ড’ সেনাপ্রধানের হামলার পরিকল্পনার কথা আদিলকে জানিয়েছেন। দীর্ঘদিন পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেছেন আদিল। এখন তিনি একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত। পাশাপাশি ‘সৈনিক কো সুনো’ নামে একটি ব্লগ চালান। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার ১৬ লক্ষ। সেই তালিকায় রয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারিও। এহেন আদিলের বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানে। 


নিজের বক্তব্যের সমর্থনে  চলতি মাসে মুনিরের একটি বক্তব্য তুলে ধরেছেন আদিল। সেখানে পাক সেনাপ্রধান মুনির বলেছিলেন, ‘কাশ্মীর ইসলামবাদের গলার শিরা। তাই পাকিস্তানিরা কখনও তাকে ভুলতে পারবে না।’ এরপরেই বৈসরণে জঙ্গি হামলা। আদিলের দাবি, এই দু’টি বিষয় কাকতালীয় নয়। আর মুনিরের কৃতকর্মের ফল ভুগতে হবে গোটা পকিস্তানকেই। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তাঁর আর্জি, অবিলম্বে সেনাপ্রধানের পদ থেকে মুনিরকে সরান। নাহলে পাকিস্তানের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করে আছে। 


তাৎপর্যপূর্ণ বিষয় হল, আদিলের বক্তব্যকে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের সমর্থক সহ অন্যান্যদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, মুনিরকে সেনাপ্রধানের পদ থেকে সরানো হোক। ফের মসনদে ইমরান খান বসলে পাকিস্তানের সব সমস্যা মিটবে।  ফাইল চিত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন