কলকাতা: বিধায়করা নিজের ইচ্ছামতো চশমা বানিয়ে বিপুল অঙ্কের টাকার বিল বিধানসভায় জমা দেবেন, সেটা আর হচ্ছে না। বিধানসভা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, চশমা বাবদ বিধায়কদের বরাদ্দ করা হবে পাঁচ হাজার টাকা।
প্রসঙ্গত,
চিকিৎসা সংক্রান্ত বিল জমা দিয়ে টাকা পান বিধায়করা। কিন্তু ইদানীং
বিধানসভা কর্তৃপক্ষের নজরে এসেছে, কোনও কোনও বিধায়ক কয়েক লক্ষ টাকার
চিকিৎসার বিল জমা দিয়েছেন! অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ই বিলগুলি খুঁটিয়ে
পরীক্ষা করছেন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিধায়ক ও বেসরকারি হাসপাতাল
কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেন তিনি। এত টাকার বিল কেন? এই
প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন অধ্যক্ষ। একটি বেসরকারি হাসপাতালে
একদিনের জন্য ২৫ হাজার টাকার কেবিন-বেডের বিল জমা দিয়েছেন এক বিধায়ক। তার
প্রেক্ষিতে স্পিকার জানান, একজন বিধায়ক সর্বাধিক দৈনিক ৮ হাজার মূল্যের বেড
ভাড়া এবং চশমার জন্য পাঁচ হাজার টাকা পাবেন।
বাম জমানায় তৎকালীন
মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের ২৫ হাজার টাকার বেশি চশমার বিল নিয়ে বিধানসভায়
হইচই পড়ে গিয়েছিল। আর এই আমলে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এবং কাঞ্চন
মল্লিকের মোটা অঙ্কের বিল নিয়েও শোরগোল পড়ে। রাজনৈতিক মহলের অনুমান,
স্পিকারের এই সময়োচিত পদক্ষেপে এগুলি নিয়ন্ত্রণে আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন