ট্রাম্পের কোপে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ট্রাম্পের কোপে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান!



ওয়াশিংটন: পাল্টা শুল্ক নীতি নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। এরইমধ্যে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ডিরেক্টর জেনারেল টিমোথি হফকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাকরি হারিয়েছেন হফের ডেপুটি ওয়েন্ডি নোবেলও। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। এনএসএ-র পাশাপাশি মার্কিন সাইবার কমান্ডের প্রধানও ছিলেন হফ। ট্রাম্পের এই সিদ্ধান্তের কোনও নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, ওভাল অফিসে লরা লুমার নামে ডানপন্থী রাজনীতিবিদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। প্রেসিডেন্টকে কয়েকজন আধিকারিকের তালিকা দেন ওই মহিলা। তারপরই নাকি এই পদক্ষেপ নেয় হোয়াইট হাউস!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন