শ্রীনগর: পহেলগাঁওতে লস্কর-ই-তোইবার জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর পর থেকেই রীতিমতো আতঙ্কে গোটা উপত্যকা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বিমান-রেলের টিকিট বুক করে বাড়ির পথে রওনা দিয়েছেন পর্যটকরা। সামনেই অমরনাথ যাত্রা। তার আগে এমন হামলা নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। এরই মাঝে আশ্বাসবার্তা জম্মু-কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর। শুক্রবার তিনি বলেন, ‘অমরনাথ যাত্রার উপর পহেলগাঁও হামলার কোনও প্রভাব পড়বে না। ’
এদিন উপ মুখ্যমন্ত্রী জানান, মানুষজন স্বেচ্ছায় অমরনাথা যাত্রা করেন। এর সঙ্গে তাঁদের ধর্মীয় বিশ্বাস, আস্থা জড়িয়ে রয়েছে। একথা ঠিক, এটি অনেক বড় হামলা। বহু নির্দোষ মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু পর্যটকদের বাঁচাতে গিয়ে আদিলের মতো স্থানীয়েরও মৃত্যু হয়েছে। এখানকার মানুষও প্রতিবাদে নেমেছে। মাথায় রাখবেন জম্মু-কাশ্মীরের একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। একটা জঙ্গি হামলা কোনওভাবেই রাজ্যের সৌভ্রাতৃত্ববোধ নষ্ট করতে পারবে না। ৩ জুলাই শুরু হবে অমরনাথ যাত্রা। শেষ ৯ আগস্ট। আর অমরনাথ যাত্রার পথে পহেলগাঁও অনত্যম বড় বেস ক্যাম্প।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন