পরেশকন্যার সেই স্কুলে ৪ শিক্ষিকার চাকরি বাতিল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

পরেশকন্যার সেই স্কুলে ৪ শিক্ষিকার চাকরি বাতিল

 


 মেখলিগঞ্জ: পরেশকন্যা অঙ্কিতার সেই মেখলিগঞ্জ ইন্দিরা গালর্স হাইস্কুলে চাকরি গেল চার শিক্ষিকার। বর্তমানে ওই স্কুলে রয়েছে মাত্র চারজন শিক্ষিকা। অপরদিকে, মেখলিগঞ্জের জামালদহ তুলসীদেবী উচ্চ বিদ্যালয়ে চাকরি গিয়েছে ১১ জন শিক্ষক ও একজন শিক্ষাকর্মীর। খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠে চাকরি গিয়েছে পাঁচ শিক্ষকের। বর্তমানে স্কুলগুলিতে চলছে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। এই সময়ে এতজন করে শিক্ষক, শিক্ষিকা চলে যাওয়ায় পরীক্ষা নিতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেখলিগঞ্জ ইন্দিরা গালর্স হাইস্কুলে ছাত্রী রয়েছে প্রায় দেড় হাজার। জামালদহ তুলসীদেবী উচ্চ বিদ্যালয়ে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী। শিক্ষক, শিক্ষিকারা জানিয়েছেন, পরীক্ষা কোনওক্রমে নেওয়া হচ্ছে। কিন্তু ক্লাস শুরু হলে কীকরে এতগুলি পড়ুয়াকে সামাল দেওয়া হবে, তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তারা।  হঠাৎ করে এসএসসি’র ওয়েটিং লিস্টের প্রথমে নাম চলে এসেছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। পরবর্তীতে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ইন্দিরা গালর্স হাইস্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দেন অঙ্কিতা। অঙ্কিতা নিজেও ওই স্কুলেই পড়াশোনা করেছেন। এনিয়ে তোলপাড় হয় রাজ্য, অবশেষে গোটা প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। সেই ইন্দিরা গালর্স হাইস্কুলে চাকরি গিয়েছে মোট চারজনের। বর্তমানে মাত্র চারজন শিক্ষিকা রয়েছেন। ছ’জন পার্শ্বশিক্ষিকা ও একজন চুক্তিভিত্তিক শিক্ষিকা আছেন।  অপরদিকে, মেখলিগঞ্জের অন্যতম বড় স্কুল জামালদহ তুলসীদেবী উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষকের চাকরি গিয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ে ২৫ জন শিক্ষক, শিক্ষিকা রয়েছেন। স্কুল সুত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কুলে শিক্ষকের অভাবে ক্লাস নিতে সমস্যা তৈরি হবে। খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠে পাঁচজন শিক্ষকের চাকরি গিয়েছে। বর্তমানে সেখানে ১২ জন শিক্ষক রয়েছে। ইন্দিরা গালর্স হাইস্কুলের টিআইসি কল্পনা মহন্ত বলেন, আমাদের চারজন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। আমরা মাত্র চারজন স্থায়ী শিক্ষিকা রয়েছি। কোনওক্রমে পরীক্ষা নেওয়া হচ্ছে। দেড় হাজার ছাত্রীর ক্লাস কী করে নেওয়া হবে, এটাই এখন বড় চিন্তার বিষয়। খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মকসেদুল ইসলাম বলেন, আমাদের স্কুল থেকে পাঁচজনের চাকরি গিয়েছে। আমাদেরও ক্লাস নিতে সমস্যা হবে। অন্যদিকে, পরেশবাবু বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন