গুয়াহাটি ও নয়াদিল্লি: পুলওয়ামা ও পহেলগাঁওতে জঙ্গি হামলায় জড়িত ভারত সরকারই। কেন্দ্রই ষড়যন্ত্র করেছিল। এমনই মন্তব্য করায় গ্রেপ্তার হলেন অসমের এক বিধায়ক। বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর এই নেতার নাম আমিনুল ইসলাম। বুধবারই আমিনুলের বিতর্কিত মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে অসম পুলিস। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলীয় বিধায়কের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে এআইইউডিএফ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন