এবার কি অল্লুর বিপরীতে প্রিয়াঙ্কা? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এবার কি অল্লুর বিপরীতে প্রিয়াঙ্কা?




হলিউডের পর দক্ষিণী ইন্ডাস্ট্রিকে পাখির চোখ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, এবার অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাঁকে। এস এস রাজামৌলি পরিচালিত একটি ছবিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন নায়িকা। বিপরীতে অভিনেতা মহেশ বাবু। শোনা যাচ্ছে, সে ছবির কাজ শেষ হলে অল্লুর বিপরীতে অভিনয় করবেন ‘দেশি গার্ল’। পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করছেন অল্লু। প্যারালাল ইউনিভার্স ঘরানার এই ছবিতে যমজ ভাইয়ের ভূমিকায় দেখা যাবে পর্দার ‘পুষ্পা’কে। এই ছবিতেই অল্লুর নায়িকা হিসেবে থাকবেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরেছেন অ্যাটলি। গল্পটি নাকি পছন্দ হয়েছে তাঁর। তবে এখনও সইসাবুদের কাজ বাকি রয়েছে। প্রিয়াঙ্কা ছাড়াও আরও দু’জন অভিনেত্রী অল্লুর এই ছবিতে থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে সেই চরিত্রে কারা থাকবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি নির্মাতাদের তরফে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন