দুর্দান্ত লড়াই করেও পুরানদের কাছে হার মানলেন রাহানেরা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

দুর্দান্ত লড়াই করেও পুরানদের কাছে হার মানলেন রাহানেরা

 


কলকাতা: ঘরের মাঠে লখনউয়ের কাছে হারল কেকেআর। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কেকেআর ও লখনউ সুপার জায়ান্টস। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে কেকেআরের বোলারদের বিরুদ্ধে দাপটের সঙ্গে ব্যাট করেন মিচেল মার্শ (৮১), এডেন মার্করাম(৪৭)। দুরন্ত ব্যাটিং করেন নিকোলাস পুরাণও। অপরাজিত থাকেন ৮৭ রানে। তাঁদের ব্যাটিংয়ের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ২৩৮ রান করে লখনউ। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় কেকেআর। প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ডিকক, রাসেলরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রাহানে (৬১)। কিছুটা লড়াই দেন ভেঙ্কটেশও (৪৫)। শেষ ওভারে দলকে বাঁচানোর মরিয়া প্রয়াস করেন রিঙ্কু সিং। কিন্তু লাভ হয়নি। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২৩৪ রানই তুলতে পারে কেকেআর। ৪ রানে জয়ী হয় ঋষভ পন্থের লখনউ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন