ট্রাফিক পুলিসের নজরদারি বাড়াতে আরও আইপি ক্যামেরা কিনবে লালবাজার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ট্রাফিক পুলিসের নজরদারি বাড়াতে আরও আইপি ক্যামেরা কিনবে লালবাজার

 


কলকাতা: এক ধাক্কায় ৩০০টি ইন্টারনেট প্রোটোকল বেসড (আইপি) ক্যামেরা কিনতে চাইছে কলকাতা পুলিস। ট্রাফিক পুলিসের নজরদারি বাড়াতেই এই আইপি ক্যামেরা কেনা হবে। সম্প্রতি লালবাজারে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।

আইপি ক্যামেরা কী? পুরো নাম আইপি বেসড সিসি ক্যামেরা। হাই রেজলিউশনের এই ক্যামেরা আসলে ডিজিটাল ভিডিও ক্যামেরা। যা নজরদারির জন্য ব্যবহৃত হয়। ট্রাফিক পুলিসের ক্ষেত্রে এই ক্যামেরা স্টপ লাইন লঙ্ঘন, লেন লঙ্ঘন, ট্রাফিক সিগন্যাল অমান্য করা যানবাহনকে চিহ্নিত করতে পারবে। মূলত নম্বর প্লেট চিহ্নিত করার মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে ট্রাফিক পুলিস। কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার ফুটেজ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নেটওয়ার্কের মাধ্যমে কন্ট্রোল রুমে পাঠানো যাবে।


পাশাপাশি, এই আইপি ক্যামেরার সাহায্যে দাগী আপরাধীদের মুখমণ্ডল চিহ্নিত বা ‘ফেস রেকগনিশন’ করা সম্ভব। ফলে কলকাতা শহরে বড় কোনও হিংসাত্মক ঘটনা ঘটলে, আইপি ক্যামেরা দাগী দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ করতে পারবে। এই ক্যামেরার সুবিধা হল, ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যে কোনও প্রান্তে বসে নজরদারি করা সম্ভব। তবে প্রথাগত সিসি ক্যামেরার তুলনায় আইপি ক্যামেরা খরচ অনেকটাই কম, আবার আধুনিকও বটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন