আরও শক্তিশালী ভারতীয় সেনা, ফ্রান্সের থেকে আসছে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

আরও শক্তিশালী ভারতীয় সেনা, ফ্রান্সের থেকে আসছে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান!

ফ্রান্সের থেকে ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করল ভারত

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৫ জন ভারতীয় ও একজন নেপালের বাসিন্দার। এই ঘটনার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তোইবার সংগঠন টিআরএফ। তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে আরও চিড় ধরেছে। নয়াদিল্লির দাবি, এই জঙ্গি সংগঠনগুলিকে মদত দিচ্ছে পাক সেনারা। তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না ইসলামাবাদ। যার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি রদ থেকে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। পাল্টা হুঁশিয়ারি দিয়েই চলেছে পাকিস্তান। এই দিকে ভারতও সবদিক দিয়ে নিজের প্রস্তুতি সেরে ফেলছে। ঠিক যখন এইরকম যুদ্ধ পরিস্থিতি তখন বড়সড় খবর দিল নয়াদিল্লি।

ফ্রান্সের থেকে ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে রাফাল মেরিন(এম) যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করল ভারত। আজ, সোমবার নয়াদিল্লির নৌসেনা ভবনে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যাতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, নৌসেনার সহ প্রধান অ্যাডমিরাল কে স্বামীনাথান ও ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত। চলতি বছরের এপ্রিল মাসের ৯ তারিখে নৌবাহিনীর জন্য ফ্রান্সের থেকে ২৬টি  রাফাল মেরিন(এম) যুদ্ধবিমান কেনার বিষয়ে ছাড়পত্র দেয় প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। সেই ছাড়পত্র পাওয়ার পরই রাফাল মেরিন(এম) যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় এগিয়ে যায় ভারত। ২০৩১ সালের মধ্যে সবকটি যুদ্ধবিমান ভারতীয় নৌবাহিনীর কাছে চলে আসবে।

আরও পড়ুন- 

তড়িঘড়ি পাকিস্তানকে অত্যাধুনিক পিএল-১৫ ক্ষেপণাস্ত্র দিল বেজিং


সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনী ২২টি সিঙ্গেল আসনবিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট এবং ৪টি ডাবল আসন বিশিষ্ট যুদ্ধ বিমান পাবে। তেমনটাই চুক্তি হয়েছে ফ্রান্সের সঙ্গে। এছাড়াও এই চুক্তির মধ্যে বলা রয়েছে রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট প্যাকেজ, নৌসেনাদের প্রশিক্ষণও দেওয়া হবে। বিশ্বের যুদ্ধবিমানগুলির মধ্যে সবচেয়ে উন্নততম ও আধুনিকতম হল রাফাল মেরিন(এম)। ভারতীয় নৌসেনার হাতে সেই যুদ্ধবিমান এলে সামরিক শক্তিতে অনেকটাই এগিয়ে যাবে দেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন