মুম্বই: ক্যান্সার আক্রান্ত নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের থানে জেলায়। এই ঘটনায় ২৯ বছরের অভিযুক্তকে বিহার থেকে গ্রেপ্তার করেছে পুলিস।
জানা গিয়েছে, অভিযুক্ত ও নাবালিকা একই গ্রামের বাসিন্দা। ১৩ বছরের ক্যান্সার আক্রান্ত ওই কিশোরীর চিকিৎসায় সাহায্য করত অভিযুক্ত। পাশাপাশি বদলাপুরে একটি ভাড়া বাড়ির ব্যবস্থাও করে দেয় সে। মাঝেমধ্যেই ওই বাড়িতে একা থাকত নাবালিকা। সেই সুযোগে তিনবার তাকে যৌন নির্যাতন করে অভিযুক্ত । যদিও বাড়িতে কিছু জানায়নি কিশোরী। মুম্বইয়ের একটি হাসপাতালে সে কেমোথেরাপি নিত। রুটিন পরীক্ষার সময় জানা যায়, নাবালিকা অন্তঃসত্ত্বা। এরপরই অভিযুক্তর কুকীর্তির কথা জানায় সে। ততদিনে বিহারে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। এরপর তাকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন