সুনীল নারিনই অনুপ্রেরণা নাইট শিবিরের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সুনীল নারিনই অনুপ্রেরণা নাইট শিবিরের




মুল্লানপুর: কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা নারিনকে নিয়ে ফের স্বপ্ন দেখছেন। তিনবার ট্রফি জেতার নেপথ্যে ‘কমন ফ্যাক্টর’ একজনই— নারিন। কোটিপতি লিগের চলতি আসরে শুরুর দিকে সেভাবে প্রত্যাশাপূরণ হচ্ছিল না। ওপেন করে রান আসছিল না। মিলছিল না উইকেটও। কিন্তু চিপকে ব্যাটে-বলে তফাত গড়ে দেন তিনি। বোলিংয়ে তিন উইকেটের পর ব্যাটে করেন ঝোড়ো ৪৪। কেকেআরের হয়ে এই নিয়ে ১৬ বার ম্যাচের সেরার ট্রফিও ওঠে তাঁর হাতে। আর কোনও নাইট এতবার প্লেয়ার অব দ্য ম্যাচ হননি।  
চেন্নাই বধের পর সামনে এবার পাঞ্জাব কিংস। বাংলা নববর্ষের সন্ধ্যায় মুল্লানপুরে খেলবে দু’দল। এখনও পর্যন্ত ৩৩ ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। তাতে কলকাতার পাল্লাই ভারি। নাইটরা জয়ী ২১টিতে। পাঞ্জাব জিতেছে ১২ বার। তবে দু’দলেরই পয়েন্ট এখন ৬। পাঞ্জাব অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। এই ম্যাচ আবার অন্য কারণেও তাৎপর্যপূর্ণ। পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার গতবছর কলকাতাকে ট্রফি জিতিয়েছিলেন। কিন্তু ট্রফিজয়ী অধিনায়ককে ধরে রাখা হয়নি। এটা নিয়ে অভিমানও প্রকাশ করেন শ্রেয়স। বলেছেন, তাঁকে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি। অবশ্য এবারের আসরে যে বিধ্বংসী মেজাজে তিনি ব্যাট করছেন, তাতে ডানহাতি ব্যাটারকে গুরুত্ব দিতে বাধ্য সব দলই। পাঁচ ইনিংসে ৮৩.৩৩ গড়ে ২৫০ রান হয়ে গিয়েছে শ্রেয়সের। স্ট্রাইক রেট ২০৮.৩৩। শনিবার মাত্র ৩৬ বলে ৮২ করেন তিনি। তবে তারপরও ম্যাচটা জিততে পারেনি পাঞ্জাব। তাই আত্মবিশ্বাস তলানিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন