নলহাটি: পুকুর
থেকে উদ্ধার করা হল এক মহিলার পচাগলা দেহ। যার জেরে রবিবার সন্ধ্যায়
উত্তেজনা ছড়াল নলহাটি থানার বাঁধখালা গ্রামে। মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন
ছিলেন বলে পরিবারের দাবি।
পুলিস
সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম নমিতা দাস। বয়স আনুমানিক ৫০। বাড়ি
বাঁধখালা গ্রামেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে মানসিক
ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন নমিতা। বাড়ি যেতেন না। এলাকায় ঘুরে বেড়াতেন।
কিন্তু অন্তত গত তিন দিন তাঁকে দেখতে পারছিলেন না এলাকাবাসী।
এদিন সন্ধ্যায় পুকুর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই তাঁরা দেখেন এক ব্যক্তির দেহ জলে ভাসছে। খবর পেয়ে মৃতার পরিবারের লোকজন এসে দেহ সনাক্ত করেন। পরে নলহাটি থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন