কত মানুষ উপকৃত হবেন, সেই নিরিখেই রাস্তা তৈরি ও সংস্কারে অগ্রাধিকার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

কত মানুষ উপকৃত হবেন, সেই নিরিখেই রাস্তা তৈরি ও সংস্কারে অগ্রাধিকার

কত মানুষ উপকৃত হবেন, সেই নিরিখেই রাস্তা তৈরি ও সংস্কারে অগ্রাধিকার

 

দক্ষিণ ২৪ পরগনা: সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে রাস্তা তৈরি বা সংস্কারের দাবি প্রতিনিয়ত জমা পড়তেই থাকে। সেরকম প্রায় ৫০ হাজারের বেশি রাস্তাকে চিহ্নিত করা হয়েছে যেগুলি জেলায় জেলায় সমীক্ষা করতে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। কিন্তু এবার এই নিয়মে সামান্য বদল এনেছে তারা। সংশ্লিষ্ট রাস্তার জন্য কত মানুষ উপকৃত হতে পারে, তার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে জেলা প্রশাসনকে। গুরুত্ব বুঝে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। আগামী সপ্তাহের মধ্যে এই কাজ করে দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

জেলাগুলিকে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, রাস্তা তৈরি বা সংস্কারের প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। নতুন রাস্তার ক্ষেত্রে যদি দু’কিলোমিটার বা কম হয়, তাহলে ওই এলাকার কত মানুষের উপকার হবে তা দেখতে হবে। যদি দু’কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রে সেখান দিয়ে স্কুল, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার সুবিধা হয় কি না তার সমীক্ষা করবেন আধিকারিকরা। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) এর নেতৃত্বে সমীক্ষা হবে। 

জেলাওয়াড়ি এই প্রক্রিয়া শেষ করে পঞ্চায়েত দপ্তরের পাঠানো ফরম্যাটে রাস্তার তালিকা জমা দিতে হবে। কতগুলি রাস্তা তৈরির ছাড়পত্র দেওয়া হবে, তা ঠিক করবেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। যেসব রাস্তা সমীক্ষা করতে বলা হয়েছে সেগুলি পথশ্রী বা অন্য প্রকল্পের মাধ্যমে তৈরি বা মেরামতি করা হয়েছে, তাহলে ওইসব রাস্তা বাদ দিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন