পহেলগাঁও হামলার তদন্তভার নিল কেন্দ্রীয় এই এজেন্সি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পহেলগাঁও হামলার তদন্তভার নিল কেন্দ্রীয় এই এজেন্সি



শ্রীনগর: গত মঙ্গলবার পর্যটকদের রক্তে ভেসে গিয়েছে পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকা। জঙ্গি হামলায় বেঘোরে প্রাণ হারান ২৬ জন। পরের দিনই ঘটনাস্থলে পৌঁছে যায় এনআইএ। কিন্তু ঘটনার পাঁচ দিন পরে আনুষ্ঠানিকভাবে তদন্তভার গ্রহণ করল কেন্দ্রীয় এজেন্সি। 

পহেলগাঁও হামলায় ইতিমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন আইএনএ-র তদন্তকারীরা। কিন্তু এতদিন তদন্তভার ছিল জম্মু-কাশ্মীর পুলিসের হাতে। এবার সরাসরি আসরে নামলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই নারকীয় জঙ্গি হামলার পাঁচ দিন পরে আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব নিল কেন্দ্রীয় এজেন্সি।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ পাওয়ার পরে শনিবার পহেলগাঁও হামলার দায়িত্ব গ্রহণ করে এনআইএ। শুরুতেই এই হামলার ঘটনার নতুন একটি এফআইআর রুজু করে কেন্দ্রীয় এজেন্সিটি। শনিবার মধ্যরাতে এই এফআইআরটি করা হয়।

ডিজি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে এনআইএ-র দল ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। সেই অভিশপ্ত দিনের বিভিন্ন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেছেন তাঁরা। এই দলে আছেন ফরেন্সিক ও অন্য বিশেষজ্ঞরা। ইতিমধ্যে উপত্যকার এন্ট্রি ও এগজিট পয়েন্টগুলি খুঁটিয়ে দেখেছেন তাঁরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন