মোবাইলে গেম খেলতে গিয়ে দুই লক্ষ খোয়ালেন কুশমণ্ডির যুবক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মোবাইলে গেম খেলতে গিয়ে দুই লক্ষ খোয়ালেন কুশমণ্ডির যুবক

মোবাইলে গেম খেলতে গিয়ে দুই লক্ষ খোয়ালেন কুশমণ্ডির যুবক

পতিরাম: মোবাইলে অনলাইন গেমের নেশায় আসক্ত যুবক। আর সেই গেম খেলতে গিয়ে খোয়ালেন ২ লক্ষ ১৯ হাজার টাকা। টাকা খুইয়ে বালুরঘাটে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন বছর ত্রিশের এই যুবক। পুলিস সূত্রে খবর, এই যুবক সোশ্যাল মিডিয়ায় একটি লিঙ্কের মাধ্যমে গেম ইনস্টল করেন। এরপর তিনি মোবাইলে গেম খেলেন। গেম খেলতে গিয়ে নানারকম ধাপ পূরণের নির্দেশ দেওয়া হয়। ধাপে ধাপে টাকা দিয়ে যুবকটি ২ লক্ষ ১৯ হাজার টাকা দিয়ে দেন বলে দাবি তাঁর। ওই টাকা লাগিয়ে অধিক আয়ের আশায় অবশেষে প্রতারকের পাল্লায় পড়ে যান যুবকটি। টাকা খুইয়ে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা শুরু হয়েছে।


যুবকটির বাড়ি কুশমণ্ডি ব্লকে। দীর্ঘদিন ধরে মোবাইল গেমে আসক্ত। তাঁর দাবি, মোবাইল গেমে বিভিন্ন ধাপ পূরণ করতে পারলেই লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখানো হয়। প্রলোভনে পড়েই তিনি সর্বস্বান্ত। থানায় অভিযোগ জানানোর পর যুবকটি বলেন, বুঝতে পারিনি যে প্রতারকদের পাল্লায় পড়েছি। আমার অনেক টাকায় চলে গিয়েছে। 


প্রত্যেকদিন সাইবার প্রতারকরা কৌশল পরিবর্তন করছে। কখনও ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চলছে। আবার কখনও ফোনে ওটিপির মাধ্যমে প্রতারণা করছে। বর্তমানে ট্রেডিং অ্যাপ এবং মোবাইল গেমের মাধ্যমে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা চলছে। এই ফাঁদে পড়ছে অল্পবয়সী থেকে যুবক যুবতীরা। মানুষকে সচেতন করতে অবশ্য সাইবার ক্রাইম থানা ব্যাপক প্রচার শুরু করেছে। অচেনা  লিংক থেকে গেম না খেলার পরামর্শ দিচ্ছে পুলিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন