চাঁদিফাটা গরমে পুড়ছে শহর, লাফিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

চাঁদিফাটা গরমে পুড়ছে শহর, লাফিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা

 


কলকাতা: বৈশাখ আসতে আরও প্রায় সপ্তাহখানেক বাকি। তার আগেই চাঁদিফাটা গরমে পুড়ছে শহর কলকাতা। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা। এদিন সকালের দিকে শহরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও, বেলা বাড়তেই কড়া হয়েছে রোদ। সকাল ১০টাতেই ছাতা ছাড়া বাইরে বের হওয়া কার্যত অসম্ভব।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি ও সর্বিনম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ১.১ ডিগ্রি ও ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি।

অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে খবর আজ, সোমবার থেকে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে।  রবিবারই দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। কলকাতাসহ রাজ্যের সব জেলাতেই  আজ থেকে বুধবার পর্যন্ত এক বা একাধিক দফায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন