ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মী-সমর্থকদের কী বললেন হাসিনা? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মী-সমর্থকদের কী বললেন হাসিনা?

 


ঢাকা: আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের পাশেই রয়েছেন, ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এমনই আশ্বাস দিলেন শেখ হাসিনা। তিনি এও জানিয়েছেন, তাঁর দলের নেতা থেকে কর্মীদের উপর যারা অত্যাচার চালিয়েছে, অন্যায় করেছে, তাদের সকলের শাস্তি হবে। তিনি নিজেই দেশে ফিরে শাস্তি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামি লিগের নেত্রী। গতকাল, সোমবার রাতে একটি ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়েছিলেন মুজিব কন্যা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে সেই আলোচনা। যাতে দলীয় কর্মী-সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা।

সেখানেই তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি। কিন্তু ইউনুস ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এইসব করছে।’ তিনি আরও বলেন, ‘যাঁরা এই জঘন্য কাজ করেছে, তাঁদের বিচার বাংলাদেশে হতেই হবে। সেটি আমরা করবই। শহিদ পরিবারদের বলব, আপনারা ধৈর্য্য ধরুন।’ গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে রয়েছেন বলে বারবার দাবি করা হয় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের তরফে। বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভার্চুয়ালি সমস্ত বৈঠকে যোগ দিচ্ছেন হাসিনা। গতকালও তাই দলীয় কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সাধারণ নির্বাচন চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে। তার দিন ঘোষণা করতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশন। তাই সেই ভোটে ঝাঁপিয়ে পড়তে চান হাসিনা। সেই কারণেই দূর থেকে হলেও নিজের দলের কর্মী-সমর্থকদের পাশে থাকার চেষ্টা করছেন হাসিনা, যাতে তাঁদের মনোবল বৃদ্ধি পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন