অশালীন-কাণ্ড: এমবাপেদের আর্থিক জরিমানা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

অশালীন-কাণ্ড: এমবাপেদের আর্থিক জরিমানা




নিয়ঁ: অশালীন আচরণের জন্য শাস্তি পেলেন কিলিয়ান এমবাপে ও আন্তোনিও রুডিগার। চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচ শেষে সেলিব্রেশনের সময় কুৎসিত অঙ্গভঙ্গি করেন এই দুই ফুটবলার। শুক্রবার উয়েফা আর্থিক জরিমানা করেছে। পাশাপাশি, এই ধরনের ঘটনা আগামী এক বছরের মধ্যে ফের ঘটলে নির্বাসনের কবলে পড়তে পারেন তাঁরা। উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, রুডিগারের ৪০ হাজার ইউরো ও এমবাপের ৩০ হাজার ইউরো জরিমানা হয়েছে।
ভিনিসিয়াস জুনিয়র ও ড্যানি সেবায়সের বিরুদ্ধেও একই অভিযোগ ছিল। তবে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে সেবায়সকে।  উল্লেখ্য,গত ১২ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে টাই-ব্রেকারে ম্যাচ জেতে রিয়াল। ম্যাচ শেষে গ্যালারির দিকে মুখ ঘুরিয়ে উৎসবে মাতে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। সেই সময়েই কুরুচিকর উদযাপনের অভিযোগ ওঠে এমবাপে ও রুডিগারের বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন