চাপের কাছে নতিস্বীকার নয়, ট্রাম্পকে পাল্টা জবাব চীনের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

চাপের কাছে নতিস্বীকার নয়, ট্রাম্পকে পাল্টা জবাব চীনের




বেজিং: পাল্টা শুল্ক নিয়ে বুধবার মধ্যরাতে ভোলবদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে নয়া নীতি। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে, এমন ৭৫ দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সময়পর্বে মাত্র ১০ শতাংশ হারে পাল্টা শুল্ক ধার্য থাকবে। ব্যতিক্রম একমাত্র চীন। তাদের বিরুদ্ধে আরও কঠোর মনোভাব দেখিয়েছেন ট্রাম্প। ড্রাগনের দেশের পণ্যে পাল্টা শুল্ক বরং বাড়িয়ে করা হয়েছে ১২৫ শতাংশ। পাল্টা বেজিংও মার্কিন পণ্যের আমদানিতে শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ করেছে।  বৃহস্পতিবার বেজিং বলেছে, তারা সংঘাত চায় না। কিন্তু কোনও রকম চাপের কাছে চীন নতিস্বীকার করবে না। চীনা বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র হি ইয়ংকিয়ান একথা জানিয়েছেন।
ইয়ংকিয়ান বলেছেন, চীনের অবস্থান খুবই স্পষ্ট। আমেরিকা চাইলে আলোচনার দরজা সব সময়ই খোলা। কিন্তু পারস্পরিক মর্যাদা ও সমানধিকারের বিষয়টি মাথায় রেখেই আলোচনার টেবিলে বসতে হবে। তাঁর বার্তা, কোনও রকম হুমকি, চাপ এবং ব্ল্যাকমেলের মাধ্যমে চীনকে বাগে আনা যাবে না। ট্রাম্পের নীতিকে একহাত নিয়ে চীনা আধিকারিক বলেছেন, বাণিজ্য যুদ্ধে কেউ নিজেকে জয়ী ধরে নিতে পারে না। ওয়াশিংটন যদি নিজের পথে অনড় থাকে, তাহলে চীনও এর শেষ দেখে ছাড়বে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন