জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে বন্ধ ৪৮ পর্যটন কেন্দ্র, কাল ফের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে বন্ধ ৪৮ পর্যটন কেন্দ্র, কাল ফের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী


জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে বন্ধ ৪৮ পর্যটন কেন্দ্র, কাল ফের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

শ্রীনগর: পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় গণহত্যার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। সেই আবহেই ফের জঙ্গি হামলার আশঙ্কা জম্মু-কাশ্মীরে। ভূস্বর্গে আরও বড় হামলা চালানো হতে পারে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ফলে কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ৪৮টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অনির্দিষ্টকালের জন্য এই পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর মধ্যে দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কাল, বুধবার নয়াদিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর। পহেলগাঁও হামলার পরে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।
পহেলগাঁওয়ে নাশকতায় জড়িতদের সন্ধানে উপত্যকাজুড়ে তল্লাশি চলছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শী সহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী এনআইএ আধিকারিকরা। এর মধ্যে গোয়েন্দা সূত্রে পাওয়া একটি খবর ঘুম উড়িয়েছে পদস্থ আধিকারিকদের। গোয়েন্দারা জানতে পেরেছেন, কিছু স্লিপার সেল কাশ্মীর উপত্যকায় সক্রিয় হয়েছে এবং পহেলগাঁও হামলার পরে তাদের অপারেশন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মোট ৪৮টি পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। যার মধ্যে আছে দুধপাত্রি,  ভেরিনাগের মতো জনপ্রিয় স্থান। সেখানে পর্যটকদের প্রবেশ  নিষিদ্ধ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন