মহিষাদলের গেঁওখালি রোডে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম কমপক্ষে ২২ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মহিষাদলের গেঁওখালি রোডে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম কমপক্ষে ২২

মহিষাদলের গেঁওখালি রোডে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম কমপক্ষে ২২

তমলুক: যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। জখম কমপক্ষে ২০-২২ জন। আজ, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গেঁওখালি রোডে। জানা গিয়েছে, গেঁওখালি থেকে একটি বাস তেরপেখিয়ার উদ্দেশে যাচ্ছিল। মাঝপথে গেঁওখালিতেই টালিভাটার কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। বাসের স্টিয়ারিং কেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার ডানদিকে থাকা একটি সেলুন ও নির্মীয়মাণ দোকানঘরে গিয়ে ধাক্কা মারে। খবর পেয়েই ঘটনাস্থলে যান বিধায়ক তিলক চক্রবর্তী, স্থানীয় নাটশালের প্রধান শিবপ্রসাদ বেরা। স্থানীয়দের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। জখমদের মধ্যে ১৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ১০ জনকে মহিষাদল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের জখম গুরুতর। সেই গুরুতর জখমদের মধ্যে ২ জনকে তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন