রোহিতে মুগ্ধ বোল্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

রোহিতে মুগ্ধ বোল্ট

রোহিতে মুগ্ধ বোল্ট

হায়দরাবাদ: একেই বলে কামব্যাক। আইপিএলে প্রথম পাঁচ ম্যাচ হেরে ধুঁকছিল মুম্বই ইন্ডিয়ান্স। টানা চার ম্যাচ জিতে সেই দলই এখন প্লে-অফের জোর দাবিদার। বুধবার হায়দরাবাদের ঘরের মাঠে হার্দিক পান্ডিয়াদের ‘সার্জিকাল স্ট্রাইক’ দেখে বিশেষজ্ঞরাও মুগ্ধ। বিপক্ষের মাথাভারি ব্যাটিং লাইন-আপ একাই ধসিয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসারের স্পেল ৪-০-২৬-৪। ম্যাচ জিতে উচ্ছ্বসিত কিউয়ি বোলার। তাঁর গলায় টিম স্পিরিটের প্রশংসা। বোল্টের মন্তব্য, ‘আমাদের দলে তারকার অভাব নেই। রোহিত, হার্দিকরা যে কোনও ম্যাচের মোড় ঘোরাতে পারে।’ উল্লেখ্য, কামিন্সদের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলেন রোহিত। মাত্র ৪৬ বলে হিটম্যানের ৭০ রান দলকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। আইপিএলের শুরুতে একেবারেই ছন্দহীন ছিলেন মুম্বইকর। সেই রোহিত ফর্মে ফেরায় অনেকটাই স্বস্তিতে থিঙ্কট্যাঙ্ক। এই প্রসঙ্গে বোল্ট বলেছেন, ‘একেবারে ঠিক সময়ে রানে ফিরছে রোহিত। দলের পক্ষে এটা দারুণ খবর।’
পাশাপাশি অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও বড় সার্টিফিকেট দিয়েছেন তিনি। বোল্টের মন্তব্য, ‘নেতা হার্দিক অসাধারণ। সামনে থেকে নেতৃত্ব দেয়। চাপের মুখে ক্রিকেটারদের সাহজ জোগানোই আসল।’ জানাতে ভোলেননি যে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ক্রিকেট উপভোগ করছেন তিনি। কোটিপতি লিগ মানেই ব্যাটারদের স্বর্গরাজ্য। সেখানে পাটা পিচে বল করা সত্যিই চাপের। বোল্ট কিন্তু কঠিন কাজটাই বারবার করে দেখাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন