হাসিনাপন্থী ৮৪ আইনজীবীকে জেলে পাঠাল ঢাকার আদালত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

হাসিনাপন্থী ৮৪ আইনজীবীকে জেলে পাঠাল ঢাকার আদালত





ঢাকা: বদলের বাংলাদেশে ‘বদলার রাজনীতি’ অব্যাহত। শেখ হাসিনার দল আওয়ামি লিগকে সমর্থন করায় ৮৪ জন আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দিল ঢাকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ওই আইনজীবীদের বিরুদ্ধে গত বছরের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলা, ভাঙচুর ও খুনের চেষ্টার অভিযোগ ওঠে। রবিবার মোট ৯৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ৮৪ জনের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। তাঁদের জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক জাকির হোসেন গালিব। বাকি ৯ আইনজীবীর জামিন মঞ্জুর হয়েছে।


আদালত সূত্রে জানা গিয়েছে, গত ৪ আগস্ট দুপুরে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মিছিল বের হয়। সেই সময় অভিযুক্ত আইনজীবীরা অস্ত্র, লাঠি নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগও ওঠে। মিছিল থেকে শেখ হাসিনার সমর্থনে স্লোগানও দেওয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে আওয়ামি লিগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে খুনের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মহম্মদ আলি বাবু। এই ঘটনায় হাইকোর্ট থেকে ১১৫ জন আট সপ্তাহের জামিন নিয়েছিলেন। সোমবার সেই মেয়াদ শেষের আগেই আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন। কিন্তু অধিকাংশেরই সেই আবেদন খারিজ করে দেওয়া হল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন