চণ্ডীগড়: ১৩১ দিন পরে অবশেষে অনশন প্রত্যাহার করলেন কৃষকনেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বর্ষীয়ান এই কৃষক নেতা। যদিও তিনি জানিয়েছেন, অনশন প্রত্যাহার করলেও আন্দোলন থেকে সরছেন না। তা চলবে আগের মতোই। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে গত বছর ২৬ নভেম্বর আমরণ অনশন শুরু করেন দাল্লেওয়াল।
এদিন ফতেপুর সাহেব জেলার সিরহিন্দে কিষান মহাপঞ্চায়েত ডাকা হয়েছিল। সেখানে দাল্লেওয়ালের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এই সভায় বর্ষীয়ান এই কৃষক নেতা বলেন, ‘আপনারা আমাকে আমরণ অনশন প্রত্যাহার করতে বলছেন। আমি আপনাদের সিদ্ধান্তকে সম্মান করি। আপনাদের নির্দেশকে আমি মাথা পেতে নিলাম। অনশন প্রত্যাহার করলেও আন্দোলন বন্ধ হবে না।’
আন্দোলনরত কৃষকনেতা দাল্লেওয়ালকে অনশত প্রত্যাহারের জন্য শনিবার আরও একবার অনুরোধ করেছিল কেন্দ্র। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সরকারের বক্তব্য, বিভিন্ন দাবিতে আন্দোলনরত কৃষক নেতৃত্বের সঙ্গে সরকারের আলোচনা চলছে। আগামী ৪ মে পরবর্তী বৈঠক আছে।
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
১৩১ দিন পরে অনশন প্রত্যাহার, আন্দোলন চলবে বলে জানালেন কৃষকনেতা
Tags
# Headlines
# LatestNews
# National
About aajbikel
National
লেবেলসমূহ:
Headlines,
LatestNews,
National
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন