দলের মধ্যে কারা সক্রিয় নয়? কড়া নজরদারি শুরু তৃণমূল ভবনের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

দলের মধ্যে কারা সক্রিয় নয়? কড়া নজরদারি শুরু তৃণমূল ভবনের

 


কলকাতা: বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রতিদিনই নানাভাবে আক্রমণ করছে তৃণমূলকে। সেইসঙ্গে রাজ্য সরকারের লাগাতার সমালোচনা করে চলেছে বিরোধীরা। কিন্তু বিরোধীদের আনা অভিযোগ বা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে ‘অনীহা’ দেখা যাচ্ছে তৃণমূলের একটা অংশের। বিশেষ করে মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন, যাঁরা সোশ্যাল মিডিয়ায় দলের কথা তুলে ধরছেন না। ওই প্রেক্ষিতেই মঙ্গলবার নবান্নে মন্ত্রীদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে জবাব দেওয়ার নির্দেশ দেন তিনি। তারপরেই তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। 

তৃণমূল ভবন সূত্রের খবর, এবার থেকে কড়া নজর রাখা হবে। মনিটরিং করা হবে কোন কোন জনপ্রতিনিধি সামাজিক মাধ্যমে দলের বার্তা তুলে ধরছেন না। যাঁদের ক্ষেত্রে ‘অনীহা’ দেখা যাবে, তাঁদের নামের তালিকা তৈরি করে শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হবে বলেই খবর।এর আগেও তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, দলের কথা আরও বেশি করে তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। 

বাংলার বিরুদ্ধে বিরোধীরা চক্রান্ত বা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ আনে তৃণমূল। ফেক ভিডিও, অন্য রাজ্যের ছবি বাংলার সঙ্গে মিলিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে এনেছিল তৃণমূল। দলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিরোধীরা সামাজিক মাধ্যমে কোনও অভিযোগ আনলে তার জবাব দিতে হবে। এছাড়া তৃণমূলের অফিসিয়াল বক্তব্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রচার করতে হবে সামাজিক মাধ্যমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন