ভোপাল: ফের দেশে নিয়ে আসা হচ্ছে চিতা। এবার আফ্রিকার বতসোয়ানা থেকে দুই দফায় আটটি চিতা আনা হবে। মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এর মধ্যে চারটি আসবে আগামী মাসেই। ভোপালে শুক্রবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে জাতীয় ব্যঘ্র সংরক্ষণ পর্ষদের কর্তারা বিশেষ বৈঠক করেন। তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানা থেকে দেশে চিতা নিয়ে আসার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মে মাসে প্রথম দফায় বতসোয়ানা থেকে চারটি চিতা আনা হবে। এরপর দ্বিতীয় দফায় ওই রাজ্য থেকে আরও চারটি চিতা নিয়ে আসা হবে। চিতা নিয়ে আসার ব্যাপারে কেনিয়া প্রশাসনের সঙ্গে কথাবার্তাও চলছে। পর্ষদের অফিসাররা জানিয়েছেন, চিতা প্রকল্পে এ পর্যন্ত ১১২ কোটি টাকা খরচ করা হয়েছে। তার ৬৭ শতাংশ মধ্যপ্রদেশের চিতা সংরক্ষণ খাতে ব্যয় হয়েছে। বর্তমানে কুনো জাতীয় উদ্যানে ২৬টি চিতা রয়েছে। তার মধ্যে ১৬টি খোলা অরণ্যে এবং ১০টি পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। এদিকে, মধ্যপ্রদেশের গান্ধীসাগর অভয়ারণ্যেও চিতাদের নতুন পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠছে। রবিবার কুনো থেকে দু’টি পুরুষ চিতা গান্ধীসাগরে স্থানান্তর করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন